প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৭:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২১, ১:২০ পি.এম
দোকানপাট-শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার, প্রজ্ঞাপন জারি

রোববার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট।
শুক্রবার (২৩ এপ্রিল) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
তবে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে বেচাকেনা করতে হবে। বিধিনিষেধের মধ্যেই দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়েছে।
স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.