
এখন মানুষের খাবারের জন্য ভোজ্যলবণ লাগছে মোট চাহিদার এক-তৃতীয়াংশ। তবে দ্রুত বাড়ছে শিল্পলবণ ও প্রাণিসম্পদ খাতে লবণের ব্যবহার। আগামী ৩ বছর পর খাবার লবণের চাহিদার চেয়েও দেড়গুণ বাড়বে ওইসব খাতের চাহিদা।
বিসিকের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তথ্যমতে, বর্তমানে ভোজ্যলবণের চাহিদা ৮ লাখ ৯০,০০০ টন। আর ১০ লাখ ৬২,০০০ টন লবণের প্রয়োজন শিল্পখাত, মৎস্য ও প্রাণিসম্পদ খাত মিলিয়ে।
এর মধ্যে শিল্পলবণের চাহিদা ৬ লাখ ৯২,০০০ টন, প্রাণিসম্পদ খাতে লবণের চাহিদা ৩ লাখ ৩৬,০০০ ও মৎস্যখাতে ৩৪,০০০ টন। এভাবে চললে ৩ বছরেই শুধু শিল্পলবণের চাহিদা ভোজ্যলবনকে ছাড়িয়ে যাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.