
মোংলা বন্দরের জেটি ও আউটার বারে অবস্থানরত জাহাজে পণ্য ওঠামানাসহ সড়ক ও নৌপথে পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে। তবে বাগেরহাট আন্ত:জেলাসহ দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল সকাল থেকেই বন্ধ রয়েছে।
দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সড়ক পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন ও ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল এম মুসা জানান, সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের প্রথম দিনে মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
মোংলা বন্দরের জেটি ও আউটার বারে অবস্থানরত জাহাজে পণ্য ওঠামানাও স্বাভাবিক রয়েছে। রপ্তানি ও জাহাজ থেকে খালাসকৃত আমদানি পণ্য সড়ক নৌপথে দেশের বিভিন্ন স্থানে পরিবহনে বড় কোন প্রভাব পড়েনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.