
করোনা মহামারীর গত দুই বছরের ধাক্কায় দেশে ৩ কোটির বেশি মানুষ নতুন করে দরিদ্র হয়ে পড়েছিল। করোনার প্রকোপ কমায় এ সংখ্যা কমে যায়। তবে সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ায় ২১ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়ে পড়েছে।
সরকারি গবেষণা সংস্থা পিপিআরসি এবং বিআইজিডির গবেণায় এ তথ্য পাওয়া গেছে।
রোববার (৫ জুন) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গবেষণার এ ফল তুলে ধরা হয়। গবেষণার বিভিন্ন দিক তুলে ধরে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, করোনার পর বাংলাদেশ অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়ার মধ্যে আছে। কিন্তু কাঙ্ক্ষিত কর্মসংস্থান তৈরি হচ্ছে না।
নতুন দরিদ্র মানুষের পরিস্থিতির উন্নয়ন হচ্ছে না। দরিদ্র মানুষ টিকে থাকার চেষ্টা করছে স্বশোষণ করে। খাওয়া কমিয়ে, কাজের সময় বাড়িয়ে এ প্রচেষ্টা চলছে।
জরিপে বলা হয়, করোনা সংক্রমণের পরপরই ২০২০ সালের জুন মাসে ২.২৪% মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। যা গত বছরের মার্চ মাসে ১৪.৭৫ শতাংশে নেমে আসে। কিন্তু এখন এ হার ১৮.৫৪%।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.