
মা ইলিশ সংরক্ষণে মৎস্য অধিদপ্তরের দেয়া ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাতে। মধ্যরাত থেকেই মাছ শিকারে নেমেছেন ৫১ হাজার
এবারের অভিযান সফল হয়েছে। তাই ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছি।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান
খোঁজ নিয়ে জানা গেছে, মাছ ধরার নৌকা-ট্রলার ও জাল নিয়ে নদীতে ছুটেছেন জেলেরা।
এতে জেলেদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে এখনও প্রণোদনা না পাওয়ার অভিযোগ করেছেন অনেক জেলে। এদিকে মৎস্য বিভাগ দাবি করেছে, চলতি বছরের মা ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলেও আশা ব্যক্ত করেছেন তারা।
এ বিষয়ে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, এবারের অভিযান সফল হয়েছে। তাই ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছি।
নৌপুলিশ প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মা ইলিশ রক্ষায় এবার অভিযান চালানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। আমাদের পরিসংখ্যান অনুসারে প্রতিটি প্যারামিটারে এগিয়ে রয়েছি।
এবারের অভিযানে ১২৭ কোটিরও বেশি কারেন্ট জাল, সাড়ে ৪২ হাজার কেজি ইলিশ মাছ, ৪০০ মামলা এবং সাড়ে চার হাজার অসাধু জেলেকে আটক করা হয়। প্রত্যাশা করি, এ বছর ইলিশের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.