পেঁয়াজের আমদানি বাড়ায় দাম কমা অব্যাহত রয়েছে। একদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে পাইকারিতে (ট্রাকসেল) পেঁয়াজের দাম আরও এক দফা কমে কেজি প্রতি দাম ২৩ টাকা নেমেছে। একদিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে ২৬ টাকা বিক্রি হয়েছে। এছাড়া নগর জাতের পেঁয়াজের ৩২ টাকা থেকে কমে কেজি প্রতি দাম দাঁড়িয়েছে ৩০ টাকায়।
পেঁয়াজের দাম কমে আসায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার ও সাধারণ ক্রেতারা। স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার রফিকুল ইসলাম বলেন, আমরা হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ কিনি। পরে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন মোকামগুলোতে সরবরাহ করি
। গত সপ্তাহ থেকেই বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়ায় দামও কমেছে। যে পেঁয়াজ ৪০ টাকায় উঠেছিল তা এখন কমে ২৩ টাকায় নেমেছে। বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি দিয়ে গত সপ্তাহ থেকেই পেঁয়াজের বাড়তি আমদানি অব্যাহত রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.