প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২১, ১১:০৬ এ.এম
ফুলবাড়ীতে ইউপি নির্বাচনের ফল প্রকাশের পর বেড়েছে ফুলের বেচাকেনা

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ইউপি নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই বেড়েছে ফুলের বেচাকেনা।
ফুলের দোকান গুলোতে দেখা যায় গতকাল রাত থেকেই বিভিন্ন প্রার্থীর সমর্থকরা তাদের নিজ নিজ নির্বাচিত প্রার্থীকে শুভেচ্ছা জানানোর জন্য ফুল কিনতে গভীর রাত পর্যন্ত ভিড় করেন।
সকাল থেকে এই বেচাকেনা চলছে পুরোদমে। তাদের দম নেওয়ার কোনো ফুসরত নেই। ফুলের দোকানদার দীনেশ রায় জানান, ইউপি নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই বেচাকেনা অনেকটাই বেড়েছে এবং আজকে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে। আগের থেকে তুলনামূলক একটু দাম বেশি রাখা হচ্ছে যেহেতু ফুলের দাম বেশি। শুধু ফুলবাড়ী না আশেপাশের উপজেলা থেকেও লোকজন এসে ফুলের মালা এবং তোড়া নিয়ে যাচ্ছেন।
ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট থেকে আসা জয়ন্ত, মাহবুব ও পিন্টু জানান আমাদের মেম্বার প্রার্থী নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য ফুলের মালা ও তোড়া নিতে এসেছি। এ ব্যবসার সঙ্গে দীর্ঘদিন জড়িত একটিভ কম্পিউটার এর স্বত্বাধিকারী প্রথম চৌধুরী জানান, নির্বাচনের ফলাফল সহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে সাধারণত ফুলের চাহিদা বাড়ে। করোনার কারণে দীর্ঘদিন ব্যবসা খারাপ থাকার কারণে আশা করা যাচ্ছে এরকম কিছু সময় বেচাকেনা যদি ভাল হয়, তাহলে ফুলের দোকানদাররা পূর্বের ক্ষতিগুলো পুষিয়ে নিতে পারবেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.