বাংলাদেশের বাজারে ফের স্বর্ণের দাম কমানো হয়েছে। বিশ্ববাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে দেশেও কমলো মূল্যবান এ ধাতুর দাম।
সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৭ হাজার ৯৯ টাকা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (২২ মার্চ) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.