বিকাশ, রকেট এসব সেবার হাত ধরে দেশে ডিজিটাল ব্যাংকিং সেবা এসেছে অনেক আগে। কিন্তু এতোদিন ডিজিটাল ঝণ এর ফিচার না থাকায় পরিপূর্ণ ব্যাংকিং সেবা উপভোগ করতে পারেননি ডিজিটাল ব্যাংকিং ব্যবহারকারীগণ। অবশেষে বিকাশ ও সিটি ব্যাংকের হাত ধরে এই অবস্থার অবসান ঘটতে যাচ্ছে। বিকাশ ও সিটি ব্যাংক চালু করল ডিজিটাল ন্যানো লোন বা ক্ষুদ্র ঝণ।
গত বছর পরীক্ষামূলকভাবে চালু হয়ে ছিল এই বিকাশ লোন সুবিধা, যেখানে সিটি ব্যাংকের সহায়তায় বিকাশ থেকে লোন পাওয়া যেত। এজন্য কোনো জামানত দরকার হবেনা। আর এখন এই ডিজিটাল ক্ষুদ্র ঋণ সেবাটি পুরোদমে চালু হলো।
বিকাশ ও সিটি ব্যাংকের এই তাৎক্ষণিক ডিজিটাল ক্ষুদ্র ঝণ ব্যবস্থা জরুরি মূহুর্তে অর্থের প্রয়োজন মেটানোর পাশাপাশি গ্রামাঞ্চলে থাকা অনেক বিকাশ ব্যবহারকারীর কষ্টের অবসান ঘটাবে। এতোদিন ডিজিটাল ঝণ ব্যবস্থা না থাকায় মহাজন ও বিভিন্ন এনজিও এর কাছ থেকে চড়া সুদে ঝণ নিতে হতো এসব গ্রাহকদের।
বিকাশ এর এই ডিজিটাল লোন ব্যবস্থা একই সাথে পৌছেঁ যাবে সাড়ে পাঁচ কোটি বিকাশ গ্রাহকের কাছে। এই লোন নিতে বিকাশের কোনো শাখা, উপশাখা বা কাস্টমার কেয়ারে যেতে হবেনা। এমনকি কাস্টমার কেয়ারে ফোন ও করতে হবেনা। সরাসরি বিকাশ অ্যাপ হতে নেওয়া যাবে বিকাশ এর এই ডিজিটাল ন্যানো লোন।
বিকাশ থেকে লোন নিতে কোনো ধরনের আলাদা ফাইল বা ডকুমেন্টের প্রয়োজন হবেনা। বিকাশ অ্যাপ থেকে কয়েক ধাপ বেশ সহজে এই বিকাশ ডিজিটাল ন্যানো লোন নেওয়া যাবে। ৯ শতাংশ সুদে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়া যাবে বিকাশ ন্যানো লোন এর মাধ্যমে। বিকাশ এর ডিজিটাল লোন এর মেয়াদ সর্বোচ্চ তিন মাস, অর্থাৎ তিন মাসের মধ্যে এই লোন পরিশোধ করতে হবে।
চিরাচরিত লোন ব্যবস্থা থেকে বিকাশ এর ডিজিটাল লোন অধিক সুবিধাজনক। বিকাশ ডিজিটাল লোন এর সুবিধাসমূহ হলোঃ
বিকাশ অ্যাপ ব্যবহার করে বিকাশ ডিজিটাল লোন নেওয়া যাবে। বিকাশে ডিজিটাল লোন নেওয়ার নিয়ম হলোঃ
মনে রাখবেন, সবাই বিকাশ অ্যাপে লোন অপশন দেখলেও সবাই কিন্তু লোন পাবেনা। কারণ আপনার বিকাশ একাউন্টের ব্যবহার এবং আপনার লেনদেনের ইতিহাস বিবেচনা করেই বিকাশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে আপনি লোন পাবেন কি-না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.