ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আজ সোমবার ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এই বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই সকাল থেকে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে সব ধরনের বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক হবে। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.