ডিজেলের দাম বাড়ার কারণে লঞ্চভাড়া বাড়ানোর বিষয়ে সরকারের সঙ্গে বৈঠকে বসেছেন মালিকরা। মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে রোববার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। বৈঠকে উপস্থিত আছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাপ) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান, বিআইডব্লিউটিএর কর্মকর্তারাসহ লঞ্চ মালিকরা।
বৈঠকের শুরুতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, ‘তেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে লঞ্চের ভাড়া যদি সমন্বয় করতে হয়, তবে সেটা কীভাবে করবো, সেজন্যই আজকে আপনাদের ডেকেছি। কমিটির একটা প্রস্তাবনা রয়েছে, তারা চিঠিপত্র দিয়েছিলেন। সেটা বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ আমরা সমবেত হয়েছি।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.