ভোজ্যতেলের দাম আজ থেকে আনুষ্ঠানিক ভাবে বাড়াল বাণিজ্য মন্ত্রণালয়। তবে গত ১৫ থেকে ২০ দিন ধরেই অঘোষিত ভাবে খোলা সয়াবিন ও পাম তেলে বাড়তি দর নিচ্ছেন ব্যবসায়ীরা।
বোতলজাত তেলের গায়ে মূল্য লেখা থাকলেও খোলা সয়াবিনে সেই সুযোগ নেই। ফলে ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম নিচ্ছেন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেছে, সরকার খোলা সয়াবিনের দাম ১৪৩ টাকা নির্ধারণ করলেও তা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা। আর পাম তেলের দাম ১৩৩ টাকা নির্ধারণ করা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.