শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিলের চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২১) এবং দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) অনেক ক্ষেত্রে আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আগের হিসাব বছরের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬৭ শতাংশ বেড়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানির চলতি হিসাব বছরের ছয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৩৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৩.২০ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা ২.১৪ টাকা বা ৬৭ শতাংশ বেড়েছে।
এদিকে, কোম্পানির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪৬ টাকা। আগের হিসাব বছর একই সময়ে ইপিএস ছিল ২.২৫ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা ০.২১ টাকা বা ৯ শতাংশ বেড়েছে।
২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৬.৯২ টাকায়।
কলমকথা/ সাথী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.