
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে। এ নিয়ে ৭০ বার পেছাল।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আগামী ৪ এপ্রিল নতুন দিন ধার্য করেন। মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় এ দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা।
পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। এ ঘটনায় ওই বছরের ১৫ মার্চ অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্টদের ধারণা, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.