বাজার মনিটরিং করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনার।
সোমবার (৫ এপ্রিল) থেকে সরকার ঘোষিত এক সপ্তাহর লকডাউনের খবর ছড়িয়ে পড়লে নড়াইলের লোহাগড়া বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে বেশির ভাগ নিত্য পণ্য ।
সরকারি ভাবে তেলের মূল্য নির্ধারণ করা হলেও বাজারে তার কোন প্রভাব পড়ে নাই।
আগের দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। চালের দাম কমে নাই। তেল ও চাল ছাড়াও নিত্য প্রয়োজনীয়
পণ্যের দাম বেড়েই চলেছে।
এক কথায়, লাগামহীন নিত্য পণ্যের দাম ।
লোহাগড়া ও লক্ষ্মীপাশা বাজার ঘুরে জানা গেছে , চড়া দামে বিক্রি হচ্ছে বেশির ভাগ নিত্য পণ্য । কোন নিয়ন্ত্রণ নেই পণ্য মূল্য নির্ধারণে । সরকারী ভাবে বাজারে মূল্য নির্ধারণে মনিটরিং করা হলে সেটা মানা হচ্ছে না।
নিত্য পণ্যের বাজারে কোন নিয়ন্ত্রন না থাকায় পাইকারি ও খুচরা দোকানীরা ইচ্ছা মতো নিত্য পণ্য বেচাকেনা করছে।
সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল , চাল, চিনি,আটা । এতে করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।
এতে করে সাধারণ মানুষের দূখ-কষ্ট দিনের পর দিন বাড়ছে বলে মনে করা হচ্ছে।
এদিকে ৪ এপ্রিল রবিবার লোহাগড়া বাজারের নিত্যপণ্যের দাম মনিটরিং করতে যান লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,রোসলিনা পারভিন, এবং সহকারী ভূমি কমিশনার রাখি ব্যানার্জি, এসময় নিবার্হী কর্মকর্তা রোসলিনা পারভিন লোহাগড়া বাজারে মাক্স বিতরণ করেন।
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল: ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.