শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চলতি বছরের প্রথম প্রান্তিক জুলাই থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক জুলাই থেকে সেপ্টেম্বর,২১ পর্যন্ত ৩ মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭০ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৩৮ টাকা। আলোচ্য হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৩২ টাকা বা ৮৪ শতাংশ বেড়েছে।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৫.৭৩ টাকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.