বছরের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৪৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৩০ ও ২৫২৮ পয়েন্টে রয়েছে।
এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ৮২টির এবং অপরির্বতিত রয়েছে ৭০টি কোম্পানির শেয়ার।
বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-বিএসসি, ডেল্টা লাইফ, বিএসসিসিএল, পিপলস ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, সোনালি পেপার, ওয়ান ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, পাওয়ার গ্রিড ও ঢাকা ডায়িং।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.