৩০ কোটি টাকার কম মূলধনের কোনো কোম্পানি শেয়ারবাজারের মূল বোর্ডে আর থাকতে পারবে না। এ জন্য তালিকাভুক্ত যেসব কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার নিচে, সেসব কোম্পানিকে মূলধন বাড়াতে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী, যেসব কোম্পানির পরিশোধিত মূলধন ২০ কোটি টাকার বেশি, সেসব কোম্পানিকে ৩০ জুনের মধ্যে এবং যাদের মূলধন ২০ কোটি টাকার কম, তাদের আগামী ডিসেম্বরের মধ্যে মূলধন বাড়িয়ে ৩০ কোটি টাকা করতে হবে।
গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এ–সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। বিএসইসির সহকারী পরিচালক মোহাম্মদ মিনহাজ বিন সেলিম এ চিঠি ইস্যু করেন। বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ এ চিঠির সত্যতা নিশ্চিত করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.