দেশে ই-কমার্স প্রতিষ্ঠান থেকে মানিলন্ডারিংয়ের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের পদক্ষেপ সহ কয়েকটি বিষয় না জানানোয় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সরকারের পদক্ষেপ আগামী ২৩ নভেম্বরের মধ্যে জানাতে পুনরায় সময় বেঁধে দিয়েছেন আদালত।
পাশাপাশি ই-কর্মাস প্রতিষ্ঠান থেকে ভ্যাট-ট্যাক্স আদায়ে এনবিআরের পলিসি কি এবং ই-কমার্স খাতের স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের করা ১৬
সদস্যের কারিগরি কমিটির কার্যপরিধি কী তাও জানতে চান আদালত। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট এ আদেশ দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.