দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের বাজারে স্বস্তি ফিরে এসেছে। সরবরাহ বাড়ায় মাত্র দু’দিনের ব্যবধানে কেজিতে দর আরও ২০ টাকা কমেছে। এরআগে প্রতি কেজি কাঁচামরিচ ৬০ টাকা দরে বিক্রি হলেও এখন তা ৪০ টাকায় নেমেছে। বাজারে সবকিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী।
তবে মরিচের দাম কমায় খানিকটা স্বস্তি ফিরেছে। দু’দিন আগেও মরিচ ৬০ টাকা কেজি দরে কিনেছি। এখন তা ৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। কয়েকদিন আগে নওগাঁসহ কয়েকটি অঞ্চলের কাঁচামরিচের মৌসুম শেষ হওয়ায় বাজারে সরবরাহ কমে যাওয়ায় দামে প্রভাব পড়ে।
একইসঙ্গে বিরূপ আবহাওয়ার প্রভাবে উৎপাদনও কমে যায়। তবে সম্প্রতি নীলফামারীসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন কাঁচামরিচ উঠতে শুরু করায় বাজারে সরবরাহ বেড়েছে, কমেছে দাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.