প্রণোদনার ঋণের অর্থ ফেরত দিতে আরও সময় চেয়েছে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। ঋণের বাকি ১৪ কিস্তি দিতে ৪২ মাস সময় চেয়ে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে সংগঠনটি।
সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান স্বাক্ষরিত চিঠিতে আরও কিছু দাবি জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের কাছে ইডিএফ থেকে ঋণের অর্থ পরিশোধে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি এবং কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে পোশাক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যাংকের দেয়া ঋণ সীমা (ব্যাক টু ব্যাক ক্রেডিট লিমিট) ৭৫% বৃদ্ধির অনুরোধ করেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.