
দেশে তৈরি ছয় হাজার ১০০ ডেডওয়েট টন ধারণ ক্ষমতা ও উচ্চ গতিসম্পন্ন মাল্টি পারপাস পণ্যবাহী কন্টেইনার জাহাজ যুক্তরাজ্যে রপ্তানি করলো বাংলাদেশ।
দেশীয় আনন্দ শিপইয়ার্ডের তৈরি জাহাজটি কিনেছে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান এনজিয়ান শিপিং কোম্পানি লিমিটেড।
মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাহাজটি হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ একটি অত্যাধুনিক জাহাজ রপ্তানি করল।
জাহাজ নির্মাণের সূতিকাগার ইংল্যান্ডে জাহাজ রপ্তানি একটি বড় অর্জন। ভবিষ্যতে জাহাজ নির্মাণ শিল্প পৌঁছাবে তৈরি পোশাক শিল্পের কাছাকাছি অবস্থানে। বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাত ভূমিকা রাখবে।
সেলক্ষ্যে চট্টগ্রাম, মাতারবাড়ী, মংলা, পায়রাসহ সব বন্দরের সক্ষমতা বাড়ানো হচ্ছে। তবে সমুদ্রসীমা জয় করলেও সমুদ্র সম্পদকে এখনও কাজে লাগানো সম্ভব হয়নি বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.