গ্রাহকদের একত্রিত অ্যাকাউন্ট (সিসিএ) থেকে ক্যাশ অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকেও (বিএফআইইউ) এই পদক্ষেপের কথা জানিয়ে দিয়েছে বিএসইসি। গত বছরের ডিসেম্বরে তামহা সিকিউরিটিজ তার সিসিএ অ্যাকাউন্ট থেকে ১৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে খবরে ছিল।
ফার্মটি লেনদেন বন্ধ করার জন্য ২০১৩ সাল থেকে বিনিয়োগকারীদের তহবিল তুলে নিচ্ছিল। এছাড়া ক্রেস্ট সিকিউরিটিজ ও ব্যাঙ্কো সিকিউরিটিজও একইভাবে যথাক্রমে ৪৮ কোটি ও ৭০ কোটি টাকা আত্মসাত্ করেছে বলে অভিযোগ রয়েছে। তাই ভবিষ্যতে এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড যাতে না ঘটে সে জন্য বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ব্রোকারেজ ফার্ম ও ব্যাংকগুলোকে ক্যাশ তহবিল উত্তোলন কর যাবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.