
দেশে ডলারের চলমান সংকট কমাতে আমদানি-রফতানি অর্থায়নের সুদহার পুনর্নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ডলারের বাণিজ্যিক অর্থায়নে আগের চেয়ে ০.৫০ শতাংশ কম সুদ পাবে।
মঙ্গলবার (১৬ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদি আমদানি-রফতানি অর্থায়নের সুদের হার পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে মুদ্রার বেঞ্চমার্ক রেটের সঙ্গে ৩ শতাংশ যুক্ত করে বার্ষিক সুদের হার নির্ধারণ করতে হবে।
অর্থায়ন চলমান থাকাকালীন অবস্থায় বেঞ্চমার্ক রেট হিসেবে লন্ডন ইন্টারব্যাংক অফার্ড রেট (লাইবর) ব্যবহার করা যাবে বলে সার্কুলারে বলা হয়েছে। এখন পর্যন্ত বৈদেশিক মুদ্রার বেঞ্চমার্ক রেটের সঙ্গে ৩.৫০ শতাংশ যুক্ত করে সুদের হার প্রদানের নিয়ম ছিল।
এখন বেঞ্চমার্ক রেফারেন্স রেট ২.৩৩ শতাংশ। বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদি আমদানি-রফতানির সময় অর্থায়নে এই রেটের সঙ্গে ৩ শতাংশ সুদ পাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.