
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই বোনাস।
বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেয়া হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, উল্লেখিত বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি কনসুলেটেড আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৪৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৯৬ পয়সা। আগামী ১১ আগস্ট প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ জুন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.