পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির জন্য ক্রেডিট রেটিং বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে প্রতিটি কোম্পানিকে নির্দিষ্ট সময় পর পর রেটিং করাতে হবে। আর ওই রেটিং মান মূল্য সংবেদনশীল তথ্য আকারে প্রকাশ করতে হবে।
সোমবার (১২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা গেজেট আকারে প্রকাশ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্দেশনা অনুসারে, জীবন বিমা কোম্পানি ছাড়া বাকি সব কোম্পানিকে প্রতি বছর কমপক্ষে একবার এবং জীবন বিমা কোম্পানিকে প্রতি দুই বছরে একবার ক্রেডিট রেটিং করাতে হবে। জীবন বিমা কোম্পানি ব্যতীত অন্য কোম্পানিগুলোকে নিজ নিজ হিসাব বছর শেষ হওয়ার ৬ মাসের মধ্যে ক্রেডিট রেটিং করাতে হবে।
এছাড়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জন্য প্রতি দুই বছরে একবার ক্রেডিট রেটিং করাতে হবে। রেটিং সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার পর অনতিবিলম্বে তা পিএসআই আকারে প্রকাশ করতে হবে। পাশাপাশি তা স্টক এক্সচেঞ্জের কাছে পাঠাতে হবে। স্টক এক্সচেঞ্জগুলো ওই রিপোর্ট তাদের ওয়েবসাইট ও ট্রেডিং টার্মিনালের মাধ্যমে প্রচার করবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.