চার দিন কম থাকার পর দেশের বাজারে স্বর্ণের দর ফের বেড়েছে। যা আজ থেকে কার্যকর হবে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ৮৩ হাজার ২৮১ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের ভরি ৭৯ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের ভরির দাম দাঁড়িয়েছে ৬৮ হাজার ১১৮ টাকা।
এ ছাড়া সনাতনী স্বর্ণ প্রতি ভরির নতুন দাম ৫৬ হাজার ২২০ টাকা। সোমবার (২২ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হচ্ছে বাজারে। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার এ তথ্য জানায়। এর আগে, গত বুধবার (১৭ আগস্ট) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। অর্থাৎ মাত্র চার দিন স্বর্ণের দর কম থাকার পর আবার বাড়ানো হলো।
গতকাল পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দর ছিল ৮২ হাজার ৫৬ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দর ছিল ৭৮ হাজার ৩২৩ টাকা। আর ১৮ ক্যারেট স্বর্ণের দর ছিল ৬৭ হাজার ১২৬ টাকা ও সনাতনী স্বর্ণ প্রতি ভরির দাম ছিল ৫৫ হাজার ২৮৭ টাকায়। তবে নতুন দরে রুপার দর অপরিবর্তিত রাখা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.