মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার (৩ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।
ভালো মানের সোনার দাম ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮২ হাজার ৩৪৮ টাকা। যা এতোদিন ছিল ৮১ হাজার ২৯৮ টাকা। এর আগে, ২৮ জুলাই সোনার দাম বাড়ানো হয় যা ২৯ জুলাই থেকে কার্যকর হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.