রপ্তানির কারণে দেশের বাজারে দাম বাড়ার অভিযোগ এনে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) সুপ্রিমকোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান বাণিজ্য, মৎস্য ও প্রাণী সম্পদ, পররাষ্ট্র, পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে এ নোটিশ পাঠান।
পরে মাহমুদুল হাসান জানান, ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ। কিন্তু বর্তমানে ইলিশ মাছের অত্যাধিক দামের কারণে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী এই ইলিশ মাছ কিনার কথা চিন্তাও করতে পারে না। অন্যদিকে দেশের মধ্যবিত্ত জনগণও এই ইলিশ মাছ কিনতে হিমশিম খাচ্ছে।
বাজারে ইলিশের দাম গড়ে এক হাজার টাকা থেকে ১ হাজার ২শ টাকা কেজি। এছাড়া সবচেয়ে সুস্বাদু ইলিশ হলো পদ্মা নদীর ইলিশ। বাজারে পদ্মার ইলিশের দাম গড়ে ১২০০ থেকে ১৫০০ টাকা কেজি এবং বেশিরভাগ ক্ষেত্রে এর চেয়ে বেশি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.