মাত্র ২ সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারি বাজারে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০-১২ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬-১৮ টাকায়। একটু ভালো মানের পেঁয়াজ কেজিপ্রতি ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকা দরে।
অপরদিকে, দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৩৪-৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। ভারত থেকে আমদানি বেশি হওয়ার কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
হিলি বাজারে পেঁয়াজ ক্রয় আসা রমজান মিয়া বলেন, বাজারে সব জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেও পেঁয়াজের দাম কমেছে। এটি আমাদের সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা বাকের উদ্দিন বলেন, আমদানি বেশি হওয়ার কারণে হিলি বাজারে পেঁয়াজের দাম কমেছে।
বর্তমানে ১৬-২০ টাকার মধ্যেই প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। হিলি কাস্টমসের তথ্যমতে গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় ৩২ ট্রাকে ৯১২ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.