২০২২-২৩ অর্থবছরের জন্য ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ১০৬ টাকা ধরে টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ৫ হাজার ৩০০ কোটি টাকা। ঋণে সুদের হার হবে শূন্য দশমিক ৫ শতাংশ। এছাড়া ৩ বছরের রেয়াতকালসহ ১৫ বছরের মধ্যে এ অর্থ পরিশোধ করতে হবে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পরিকল্পনামন্ত্রী এম এ মান্ননের সঙ্গে বৈঠক শেষে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংও এসব বিষয় জানান। রাজধানীর শেরেবাংলা নগরে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরোও পড়ুন:
🔘 সূচক বেড়ে পুঁজিবাজারে লেনদেন চলছে
এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আমরা সফল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে খরচ কমিয়েছি। প্রকল্পগুলো তিন ক্যাটাগরিতে ভাগ করার কৌশলের প্রশংসা করেছে এডিবি। বাজেট সহায়তা আমরা যেকোনো সময় পেতে পারি। আলোচনা হচ্ছে, কিছু শর্ত থাকবেই। যেমন টাকা ধার নিলে কবে পরিশোধ করা হবে, সেটিও একটি শর্ত।
তিনি জানান, আমার বাড়ি হাওর এলাকায়। তাই বলে আমি যে প্রকল্প টেনে এনেছি সেটি ভাবার কারণ নেই। এটি গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রধানমন্ত্রী নিজেও এরকম প্রকল্প চান। জলবায়ু মোকাবিলাসহ সিলেটে ভয়াবহ বন্যায় বিরাট ক্ষতি হয়েছে। এসব এলাকার পুনর্বাসনেও পাশে থাকবে এডিবি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.