বিশ্ববাজারে দাম কমার কারণে গত মাসের শেষদিকে ভোজ্যতেল আমদানিকারকরা দেশে তেলের দাম কিছুটা কমানোর ঘোষণা দেয়। কিন্তু ৩ সপ্তাহ পার হলেও কিছু বাজার ও পাড়া-মহল্লায় এখনও আগের বাড়তি দরে বিক্রি হচ্ছে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল।
গত ২৬ জুন ভোজ্যতেল আমদানিকারকরা ৫ টাকা কমিয়ে প্রতি লিটার খোলা সয়াবিন ১৮০ টাকা, ৬ টাকা কমিয়ে বোতলজাত প্রতি লিটার ১৯৯ এবং এবং ১৭ টাকা কমিয়ে ৫ লিটার বোতল ৯৮০ টাকা মূল্য নির্ধারণ করে। এর আগে ব্যবসায়ীদের দাবির মুখে চলতি বছরে ফেব্রুয়ারি থেকে ৯ জুন পর্যন্ত ৩ দফায় লিটারপ্রতি ৫৫ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত দেয় বাণিজ্য মন্ত্রণালয়। খুচরা ব্যবসায়ীরা বলেন, ডিলাররা আগের তেল বিক্রি করা ছাড়া নতুন কম দামের তেল দিচ্ছে না।
ফলে বাধ্য হয়ে আগের বাড়তি দরের তেল বিক্রি করতে হচ্ছে। তবে এ ক্ষেত্রে কিছুটা সমন্বয় করছেন তাঁরা। নতুন দরের এক লিটারের বোতল দিচ্ছে; কিন্তু ৫ লিটারের বোতল দিচ্ছে আগের দরে। আবার কেউ কেউ আগের বাড়তি দরের দুই লিটারের বোতল দিচ্ছে। সঙ্গে কম দরের ৫ লিটারের বোতল দিচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.