বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা। কর্মরত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা।
জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত মে মাসে ৩৩ কোটি ৮৬ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে।
একক মাস হিসেবে দেশটি থেকে আসা প্রবাসী আয়ের এই অঙ্ক এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। যেসব দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠান সে তালিকায় এতদিন ধরে শীর্ষ দেশ ছিল সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। তবে এবার এ দেশ দুটি পেছনে ফেলে শীর্ষ রেমিট্যান্স আহরণের খ্যাতি পেল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য উঠে এসেছে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। মে মাসে দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৯৯ লাখ ডলার। প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বরাবরই সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসছিল।
মে মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। দেশটির প্রবাসীরা মে মাসে ২৭ কোটি ৩২ লাখ ডলার পাঠিয়েছেন। চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে ১৬ কোটি ৬৫ লাখ ডলার, পঞ্চম স্থানে থাকা কুয়েতের প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৪ কোটি ৭০ লাখ ডলার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.