
বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে ৫ কোটি ৩৫ লাখ ২৫ হাজার ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক। প্রতি ডলার ৯৩ টাকা ৫০ পয়সা হিসাবে টাকার অঙ্কে যা ৫০০ কোটি ৪৫ লাখ ৮৭ হাজার টাকা।
গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) ট্রাস্ট ফান্ড থেকে এ অনুদান দেয়া হবে। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ৩০ মে বিশ্বব্যাংক অতিরিক্ত অনুদানের অনুমোদন দেয়।
এরপরই ২১ জুন প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি)-৪ কর্মসূচির আরডিপিপি পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদন পায়। ২০১৮ সালে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২০২৩ সাল পর্যন্ত।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন এ কর্মসূচি বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকে জোগান দেয়া হবে ২৫ হাজার ৫৯১ কোটি ৫৭ লাখ টাকা।
বাকি ১২ হাজার ৮০৫ কোটি ৫৯ লাখ টাকা আসবে বৈদেশিক সহায়তা হিসেবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.