
এবার খুলনা মহানগরীর হাসপাতাল ও হাট বাজার কেন্দ্রিক সড়ক উন্নয়নে ৭৫ কোটি টাকা অনুদান দেবে বিশ্বব্যাংক। এ জন্য ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি (এলজিসিআরআর)’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) প্রকল্পের আওতায় কি কি কাজ হবে সেসব বিষয় চূড়ান্ত করতে খুলনায় আসেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (নগর ব্যবস্থাপনা) শেখ মুজাক্কা জাহের।
পরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কেসিসি কর্মকর্তাদের সঙ্গে সভা করেন তিনি। কেসিসির পরিকল্পনা বিভাগ থেকে জানা গেছে, ২০২০ সালে করোনার সময় খুলনা মহানগরীর হাসপাতাল, বাজার, কবরস্থান, শ্মশান ঘাট সংলগ্ন সড়কের উন্নয়নে জরুরী ভিত্তিতে অর্থ বরাদ্দ চাওয়া হয়। ওই সময় বিশ্বব্যাংক এই খাতে অর্থ বরাদ্দ দিতে সম্মত হয়।
কিন্তু মাঝে দুই বছর নানা কারণে প্রকল্পটির কার্যক্রম বন্ধ ছিলো। সম্প্রতি প্রকল্পটির কাজে গতি পেয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। আগামী বছর শুরু হবে সড়ক সংস্কারের কাজ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.