
দেশে এসে পৌঁছেছে বহুল আকাঙ্ক্ষার মেট্রোরেলের প্রথম চালান
চলতি মাসের ৪ তারিখ জাপানের Kobe পোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে মেট্রোরেলের ৬টি কোচ বহনকারী একটি মাদারভ্যাসেল। মাদার ভ্যাসেলটি ইতোমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছে।আজ বিকাল চারটা নাগাদ মাতারবাড়ি অতিক্রম করে মংলাবন্দরের দিকে যাত্রা শুরু করেছে মেট্রোরেল বহনকারী জাহাজটি।আগামীকাল এটি মংলা বন্দরে এসে পৌঁছানোর পর সামনের মাসের ২৩ তারিখের মধ্যে উত্তরা মেট্রোরেল ডিপোতে হস্তান্তরিত হবে কোচগুলো। এরইমধ্যে ১৫ই এপ্রিল জাপানের Kobe পোর্ট থেকে আরো ৬টি মেট্রোরেল কোচ বহনকারী একটি জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.