
আগামী ১৫ মার্চ থেকে ২০২২ সালের আলিম (মাদরাসা বোর্ডের এইচএসসি সমমান) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হবে। এই কার্যক্রম চলবে ৩১ মার্চ পর্যন্ত।
গত মঙ্গলবার (৮ মার্চ) মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। অফিস আদেশে বলা হয়, 'আলিম পরীক্ষা-২০২২ (শিক্ষাবর্ষ-২০২০-২০২১) এর রেজিস্ট্রেশন কার্ড আগামী ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত আঞ্চলিক কার্যালয় ও বোর্ডের মাধ্যমে বিতরণ করা হবে।
উল্লেখিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে কোনো প্রকার ভুলত্রুটি পরিলক্ষিত হলে সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ অত্র বোর্ডের রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.