সতন্ত্রভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
রোববার (২৮ আগস্ট) ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. এরশাদ উল্লাহ এ তথ্য জানান।
পরীক্ষায় ১ হাজার ৮৮৮ জন ভর্তিচ্ছুর অংশগ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ১ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী। পাশের হার ৮৯ দশমিক ৩৫ শতাংশ।
প্রফেসর ড. এরশাদ উল্লাহ বলেন, 'ফলাফল ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা দেওয়া হয়েছে। ভর্তি সংক্রান্ত তথ্য পরিবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।'
উল্লেখ্য, গত শনিবার ‘ডি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ২৬ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৮৮৮ জন জন ভর্তিচ্ছু অংশ নেন। যা মোট শিক্ষার্থীর ৯৩ দশমিক ১৯ শতাংশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.