এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সপ্তাহের ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম।
তিনি বলেন, সম্প্রতি ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি তারিখের যেকোনও দিন ফল প্রকাশের প্রস্তাব করে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের ফল করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাবের একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন অনুমোদন দেবেন সেদিনই ফল ঘোষণা করা হবে। অনুমোদন মিললে উল্লেখিত যেকোনও তারিখ ফল প্রকাশ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.