২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আজ। রোববার (১৩ মার্চ) ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ৩০ হাজার আবেদনকারীর মধ্যে শুধুমাত্র ঢাকা শিক্ষাবোর্ডের ২০ হাজার ৮০০ জন শিক্ষার্থী ফল পুনঃর্নিরীক্ষার আবেদন করেছেন। এর মধ্যে অনেক পরীক্ষার্থীরা এক বিষয়ে আবার অনেকে একাধিক বিষয়ে। তপন কুমার সরকার বলেন, দুপুর নাগাদ এই ফল প্রকাশ করা হবে।
পরীক্ষার্থীদের মুঠোফোনে ও শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরিবর্তিত ফল দেখা যাবে। এবার এইচএসসি-সমমান পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর হার শতকরা ১৩ দশমিক ৭৯ শতাংশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.