শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেলের মধ্যে হলের ত্যাগের নির্দেশ। আজ শুক্রবার (৩ ডিসেম্বর) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ দুপুরে কুয়েটের রেজিস্টার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে উল্লেখ করা হয়- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭৬ তম জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রফেসর ডঃ মোঃ সেলিম হোসেন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য ও বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা কারণে ৩ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো।
একই সাথে আজ বিকাল চারটা থেকে আবাসিক ছাত্র ছাত্রীদের হলসমূহ ত্যাগ করার নির্দেশ প্রদান করা হলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.