
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি শুরু হচ্ছে ২২ জুলাই (শনিবার)। আগামী ২৫ জুলাই পর্যন্ত প্রথম ধাপে এ ভর্তি কার্যক্রম চলবে। বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম এ বিষয় নিশ্চিত করেছেন।
ড. মাহবুবুল বলেন, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে গুচ্ছ ভর্তি কমিটি তাদের মেরিট অনুযায়ী নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট বিষয় নির্বাচিত করেছে। আগামী ২২ জুলাই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রথম ধাপে অনলাইন ভর্তি শুরু হবে এবং শেষ হবে ২৫ জুলাই। নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে নির্বাচিত বিষয়ে শিক্ষার্থীরা তাদের ভর্তি নিশ্চায়ন করতে হবে।
তিনি আরও বলেন, ভর্তি নিশ্চায়ন শেষে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে এইচএসসি ও এসএসসির ট্রান্সক্রিপ্ট ২৩ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে।
পরবর্তী সময়ে গুচ্ছ কমিটির নির্দেশনা অনুযায়ী সশরীর উপস্থিত থেকে শিক্ষার্থীরা ডোপ টেস্ট ও ভর্তি ফি জমা দিতে হবে। তবে কবে ডোপ টেস্ট ও ভর্তি ফি জমা দিতে হবে সে তারিখ পরে জানানো হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.