গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের জন্য নির্ধারিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে।
রোববার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।
জানা গেছে, দেশের ২২টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৬৭ হাজার ১১৭ জন।
এর আগে, গত ১৭ অক্টোবর গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার দুইদিন পর ২০ অক্টোবর ফল প্রকাশ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.