
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউিটের (ইরি) সঙ্গে একাডেমিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।
আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়।
বশেমুরবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ.কিউ.এম. মাহবুব এবং ইরির পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ.কিউ.এম মাহবুব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মো. মোবারক হোসেন।
অন্যান্যের মধ্যে ইরির বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারী, ইরির বিজ্ঞানী ড. স্বাতী নায়েক, ইরির বীজ বিশেষজ্ঞ মুহাম্মদ আশরাফুল হাবিব, বিশ^বিদ্যালয়ের মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম, কৃষি বিভাগের সভাপতি ড. নাজমুল হক শাহীন, সহকারী অধ্যাপক ড. জিলহাস আহমেদ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. গোলাম ফেরদৌস। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইরির কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইরির বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারী বলেন, এই চুক্তির আওতায় বিভিন্ন ক্ষেত্রে বশেমুরবিপ্রবি ও ইরি একযোগে কাজ করবে। বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষর্থীদের গবেষণায় সহায়তা প্রদান করা হবে।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার ও কর্মশালা আয়োজন থাকবে। নবীণ কৃষি গবেষক ও কৃষি উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রেও প্রতিষ্ঠান ২টি একযোগে কাজ করবে বলে তিনি জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.