প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২১, ৪:৩৪ পি.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের সীমানা প্রাচীর নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

আশিকুর রহমান আদনান,জবি প্রতিনিধি: আজ (২২ সেপ্টেম্বর ২০২১-বুধবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহন এবং উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাস এর ২০০ একর জমির সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রকল্প ও ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস স্থাপনের প্রকল্প পরিচালক প্রকোশলী মোঃ সাহাদাত হোসেন এবং ঠিকাদার প্রতিষ্ঠান কিংডম গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ নুসরত হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, প্রধান প্রকৌশলী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহন এবং উন্নয়ন শীর্ষক প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.