জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা আগামীকাল বুধবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হবে।
শিক্ষার্থীরা ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে মেধাতালিকা দেখতে পারবেন। ২০২১-২২ শিক্ষাবর্ষে জবিতে মোট আসন রয়েছে দুই হাজার ৭৬৫টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন এক হাজার ২৮৮ জন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো এক হাজার ৪৭৭টি আসন ফাঁকা রয়েছে। আগামীকাল বুধবার দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে জবির আইটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা আগামীকাল ১৬ নভেম্বর প্রকাশ করা হবে। দিনের যেকোনো সময় ওয়েবসাইটে তালিকা দেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.