
সে সময় তিনি বলেন, ‘আমি যখন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছি তখন করোনার জরুরি অবস্থা চলছিল। সরকার থেকেও টিকা দিয়ে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেয়া হলো। তারপর সব সহকর্মীদের সহযোগিতা নিয়ে টিকার জন্য কাজ করেছি।’ উপাচার্য আরোও বলেন, ‘টিকা দেয়ার জন্য এনআইডির প্রয়োজন। আমাদের অনেক শিক্ষার্থীরই এনআইডি নেই। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করার পরপরই তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।’
উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জনাব এ কে এম হুমায়ূন কবীর, প্রকল্প পরিচালক (IDEA-2) বিগ্রেডিয়ার জেনারেল আবুল কাশেম মোঃ ফজলুল কাদের , ঢাকা অঞ্চলের নির্বাচনি অফিসার জনাব হেলাল উদ্দীন এবং সিনিয়র নির্বাচন অফিসার জনাব মুনির হোসাইন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিচালক (ছাত্র-কল্যাণ) অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম এবং সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, প্রক্টর এবং জাতীয় নির্বাচন কমিশন অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দিনে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে টিকাদান কেন্দ্রের উদ্বোধন করা হয়। টিকার রেজিস্ট্রেশনে এনআইডির প্রয়োজন হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের সঙ্গে আলোচন করে এনআইডি নিবন্ধনের উদ্যোগ নেয়।
উল্লেখ্য ২৫ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত (৩দিন ব্যাপী) সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে শিক্ষার্থীদের জাতীয় পরিচয় (NID) নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.