জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এমফিল প্রোগ্রামের বাংলা, আরবি, ইসলামিক স্টাডিজ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কোর্সওয়ার্ক চুড়ান্ত পরীক্ষা আগামী ৫/১২/২০২১ তারিখ থেকে শুরু হবে।
সোমবার (৮নভেম্বর) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ১০/১১/২০২১ থেকে ২২/১১/২০২১ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য ফিসমূহ জমা প্রদান করে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.