ডাঃ আজাদ খান | ষ্টাফ রিপোর্টার: জামালপুরে ইউনিক আইডি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের মেষ্টা উচ্চ বিদ্যালয়ের হলরুমে
জামালপুর সদর উপজেলার তিতপল্যা, মেষ্টা, শাহবাজপুর ও শরিফপুর এই ৪টি ইউনিয়নের মাদরাসা ও উচ্চ বিদ্যালয় মিলে মোট ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও আইসিটি বিষয়ক সহকারী শিক্ষককে নিয়ে মোট ৬০ জন শিক্ষককে ইউনিক আইডি বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণ প্রদান করেন, জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন ও জামালপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শফিকুল হায়দার।
এ প্রশিক্ষণ প্রোগ্রামের সার্বিক তত্বাবধানে ছিলেন মেষ্টা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.