
গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ফটোগ্রাফি ক্লাবের ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হয়েছে এমবিবিএস ২৩তম ব্যাচের শিক্ষার্থী সামিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছে বিডিএস ১৪তম ব্যাচের শিক্ষার্থী সাবিহা আক্তার মুন্নি।
রবিবার (২৪ জুলাই) গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মুহিবুল্লাহ খন্দকার এবং ক্লাবের শিক্ষক উপদেষ্টা অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আশরাফি আক্তার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা করা হয়।
এক বছর মেয়াদি ১৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি দুর্জয় দাস ও সামসুন নাহার সোমা, সহ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হক ইমন, অর্থ সম্পাদক নূরে জান্নাত তাসনিম, দপ্তর সম্পাদক তাহসিনা ইয়াসমিন, প্রদর্শনী বিষয়ক সম্পাদক জ্যোতির্ময় সাহা, তথ্য, জনসংযোগ এবং প্রকাশনা সম্পাদক মোঃ সাফায়েত হোসাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনার্ধন রায়।
উক্ত কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন মুশফিকা জাহান মিতু, নূরে ফারহানা, নওরীন বিনতে জামান, মোঃ নাইমুল হাসান নাইম, ব্লেস দীপান্বেশ তালুকদার দ্বীপ ও মাহিনুর রহমান।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ফটোগ্রাফিক ক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (জিবিপিএস)।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.